২৮ মে ২০১৫ - ১৫:২৮
যুক্তরাষ্ট্রের দু’টি মসজিদে হুমকি দিয়ে চিঠি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের দু’টি মসজিদের উদ্দেশ্যে লেখা একই চিঠিতে মুসলমানদেরকে হুমকি দেওয়া হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ফিনিক্স ইসলামিক সোসাইটি এবং টেম্পে ইসলামিক সোসাইটির উদ্দেশ্যে ঐ দু’টি চিঠি প্রেরণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের Council onAmerican-Islamic Relationsসংস্থা জানিয়েছে, এফবিআইএর সাথে এ বিষয়ে আলোচনার জন্য এ সংস্থা তাদের ব্যক্তিগত আইনজীবি প্রেরণ করেছে।

ফিনিক্স ইসলামিক সোসাইটির প্রধান উসামা শামি –যার উদ্দেশ্যে ঐ চিঠি প্রেরণ করা হয়েছে- জানিয়েছেন : হুমকি দিয়ে লেখা বিভিন্ন চিঠি নিয়মিতভাবে মসজিদের লেটার বক্সে এসে জমা হয়। কিন্তু এ চিঠির ভাষ্য অত্যন্ত সহিংস ও উগ্র।

তার সংযোজন : আমাদের মসজিদে কোন ধরনের সহিংসতার প্রশিক্ষণই প্রদান করা হয় না। কিন্তু সকল ঘটনার জন্য আমাদের দিকেই আঙ্গুল তোলা হয়

উল্লেখ্য, ইতিমধ্যে বিষয়টির তদন্তে নেমেছে অ্যারিজোনা পুলিশ।#ABC NEWS, ইকনা